July 29, 2026, 10:23 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: মামুন মোল্লা, হেড অফ মার্কেটিং:

 

মোঃ মামুন মোল্লা, হেড অব মার্কেটিং:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল, রবিবার, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “বর্তমান বিশ্বে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী হবে। ওয়েব কন্টেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ তথ্যপ্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেশ-বিদেশে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি, ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা যাবে, যা সামগ্রিক প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার।

প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের বিশেষজ্ঞ দল। কর্মশালায় মূলত বিশ্ববিদ্যালয়ের ওয়েব কন্টেন্ট হালনাগাদ এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা (এমপ্লয়ি অ্যাটেনডেন্স সিস্টেম) বিষয়ে বিস্তারিত ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।