October 28, 2026, 7:17 pm
শিরোনাম:
ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস)

সিনিয়র স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা

সিনিয়র স্টাফ রিপোর্টার,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার‌‌ সোমবার বিকাল ৫টায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির আয়োজনে সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তহিদ আলম ভূঁইয়া , উপস্থিত ছিলেন এসিআই বীজের প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ গোলাম সোবহান,আরো উপস্থিত ছিলেন এসিআই বীজেরএরিয়া ম্যানেজার মিরাজ আলী, উক্ত মাঠ দিবস টি পরিচালনা করেন মোঃ ইসরাফিল হোসেন টেরিটোর এক্সিকিউটিভ ডুমুরিয়া। উক্ত মাঠ দিবসে কৃষক ও কৃষাণি উপস্থিত ছিলেন ছিলেন।
হাইসান-৩৬ একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। এটি লবণাক্ততা সহিষ্ণু হওয়ায় উপকূলীয় অঞ্চলে চাষের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া এই জাতের বীজে তেলের পরিমাণ অন্যান্য সাধারণ জাতের তুলনায় বেশি (প্রায় ৪২-৪৪%)।
তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন:স্বল্প মেয়াদ: এই জাতটি দ্রুত ঘরে তোলা যায়, ফলে একই জমিতে পরবর্তী ফসল চাষের সুযোগ থাকে।
কম খরচ: ধান বা অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সেচ ও সারের প্রয়োজন তুলনামূলক কম, যা কৃষকের মুনাফা বাড়াতে সাহায্য করে।
প্রধান অতিথি বলেন, বাজারে সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমিয়ে সূর্যমুখীর স্বাস্থ্যসম্মত তেল উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল মুক্ত, যা জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক।
বক্তব্যের সমাপনী অংশ (সুপারিশ
“সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছে। হাইসান-৩৬ এর মতো উন্নত জাত চাষ করে আমাদের কৃষকরা একদিকে যেমন লাভবান হবেন, অন্যদিকে দেশ ভোজ্য তেলের ঘাটতি কাটিয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে। আমি আশা করি, সামনের মৌসুমে এই এলাকার প্রতিটি কৃষক সূর্যমুখী চাষে আরও আগ্রহী হবেন।