নিজস্ব প্রতিবেদক :
মো: জাহাঙ্গীর হোসেন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক খুলনার সমাচার-এর পক্ষ থেকে এবং দৈনিক খুলনার সমাচার পরিবারের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য জানানো হয়েছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও প্রাণঢালা শুভকামনা।
এক শুভেচ্ছা বার্তায় সম্পাদক ও প্রকাশক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, “আজকের এই পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশের চালিকাশক্তি। তোমাদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও আলোকিত বাংলাদেশ। জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে তোমরা ধৈর্য, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই করছি।”
তিনি আরও বলেন, “পরীক্ষা জীবনের একটি অংশমাত্র। এখানে সফলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসও সমান জরুরি। আমি বিশ্বাস করি, তোমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং ভালো ফলাফল অর্জন করে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।”
দৈনিক খুলনার সমাচার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, পরীক্ষার্থীরা যেন সুস্থ-সবল থেকে, নির্ভয়ে ও সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। সকলের জন্য রইলো সফলতার অগ্রিম শুভেচ্ছা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন, সফলতার পথে এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা।