এস.এম.শামীম দিঘলিয়া।
দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য কিশোর কুমার দে এবং সহ-সম্পাদক মো: মনির হোসেনের অসুস্থতায় তাঁদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব দিঘলিয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের দুই সদস্যের শারীরিক অসুস্থতার বিষয়ে আলোচনা করা হয় এবং তাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করে বিবৃতি প্রদান করা হয়।
সভা শেষে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কিশোর কুমার দে ও মো: মনির হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের অসুস্থতার খবরে প্রেসক্লাবের সদস্যরা উদ্বিগ্ন। তাঁদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর ও সমর্থন জানান দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো:শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মো:আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো: সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো:রানা মোল্লা।
এছাড়া নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম এবং সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মো: হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মো: লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, এস এম শামীম-২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।
দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ কিশোর কুমার দে ও মো: মনির হোসেনের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।