September 13, 2026, 4:49 pm
শিরোনাম:
নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

 

 

মোঃ মামুন মোল্লা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়িগেট ল্যাবরেটরি স্কুল মোড়স্থ প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং রামপ্রসাদের সঞ্চালনা মানুষ না আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নজরুলগীতি ও পল্লীগীতির শিল্পী, বাংলাদেশ বেতার খুলনার নন্দিতা বালা সংগীত।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে।
অনুষ্ঠানে প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-০১-এর শিক্ষার্থী ইন্দ্রিলা সাহা। দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শাপলা শাখা-০৯-এর শিক্ষার্থী সৌরভ মণ্ডল। তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির জবা শাখা-০১-এর শিক্ষার্থী সাইফান ইসলাম তাহমিদ। এছাড়া যৌথভাবে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-১৫-এর শিক্ষার্থী মো. মিনহাজ শেখ কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।