September 15, 2026, 6:25 pm
শিরোনাম:
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা দিঘলিয়ায় দশম শ্রেণির ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম কম দিঘলিয়ার যোগিপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ৫ আলোচনায়, ৩ হেভিওয়েটে বাড়ছে সমীকরণ দিঘলিয়া প্রেসক্লাবের দুই সাংবাদিকের সুস্থতা কামনায় বিবৃতি মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইপ বকুলের অর্ধশতাধিক সাইকেল বিতরণ নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইপ বকুলের অর্ধশতাধিক সাইকেল বিতরণ

হেড অফ মার্কেটিং মো:মামুন মোল্লা

 

মোঃ মামুন মোল্লা:

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে খুলনায় অর্ধশতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি।
রোববার বেলা সাড়ে ১১টায় খালিশপুর প্লাটিনাম জুটমিলস্ অফিসার্স হলরুমে এই সাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গতানুগতিক শিক্ষার পরিবর্তে উৎপাদনমূখী ও কারিগরি শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দূর-দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে, তাদের পড়াশোনার পথকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। আজকের এই সাইকেলগুলো যেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত এবং মন দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যাওয়া কষ্টকর ছিল; এখন সময় বাঁচবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে সুবিধা হবে। অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।