July 29, 2026, 6:09 pm
শিরোনাম:
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন করেন উপজেলা প্রশাসন # আরো‌ ২টি ড্রেজিং মেশিন এনে দূরুত্ব পলি তুলে ‌জরুরী ভিত্তিতে পলি অপসারণ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বাড্ডায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

দুই সন্তানের জননীর আত্মহত্যা: তুচ্ছ ঘটনায় অভিমান, শোকের ছায়া পরিবারে

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় শখের বিড়াল নিয়ে পরিবারের সদস্যের মন্তব্যে অভিমান করে দুই সন্তানের জননী কর্মজীবী হাফিজা খাতুন (৪৫) আত্মহত্যা করেছেন। তিনি খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এ চাকরি করতেন। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি খুলনা নগরীর দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি হাইস্কুল মোড় এলাকায় বসবাস করতেন। নিহতের দুই ছেলে-মেয়ে কলেজে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা যায়, হাফিজা খাতুন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইয়ার আলী মোল্যার কন্যা।
দৌলতপুর থানা পুলিশের এসআই ইমরান খান জানান, মঙ্গলবার দুপুরের পর নিজ বাড়ির পাশের একটি টিনশেড ঘরে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন হাফিজা খাতুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের একমাত্র ভাই ইমরান মোল্লা জানান, বুধবার রাতে টিটি কলেজ মাঠে জানাজা শেষে যোগীপোল সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।