নিজস্ব প্রতিবেদকঃ ১৮/২/২৬
শখের বিড়াল নিয়ে মন্তব্য করায় পরিবারের সদস্যের উপর অভিমান করে দুই সন্তানের জননী কর্মজীবী হাফিজা খাতুন (৪৫) আত্মহত্যা করেছে। হাফিজা খাতুন খুলনার খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরি করতেন। স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি হাইস্কুল মোড়ে। নিহতের দুই ছেলে মেয়ে কলেজ শিক্ষার্থী। হাফিজা খাতুন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইয়ার আলী মোল্যার কন্যা।
দৌলতপুর থানার এস আই ইমরান খান জানান, ‘মঙ্গলবার দুপুরের পর হাফিজা খাতুন নিজ ঘরের পার্শ্ববর্তী টিন সেডের একটি ঘরে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে’।
হাফিজার একমাত্র ভাই ইমরান মোল্লার কাছ থেকে জানা যায়, গতকাল বুধবার রাতে টিটি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে যোগীপোল সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়।