April 15, 2026, 6:07 pm
শিরোনাম:
রেলিগেট–মানিকতলা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী নিহত, “রয়েল পরিবহন” আটক যশোরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিশু জুনায়েদ, থানায় অভিযোগ চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ- আলি আসগার লবি এমপি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা — ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির আহ্বান  যশোরে ডিবির অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ১ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন: ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ হঠাৎ বদলি, নতুন বিতর্ক: ইউএনও হোসনে আরাকে রাজশাহীতে স্থানান্তর

আলোচনায় খুলনার তিন এমপি, মন্ত্রীসভায় থাকতে পারেন যারা

খুলনা প্রতিনিধি, জাফর ইকবাল অপু।

হবে।

অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণই হবে এ উদ্যোগের মূল লক্ষ্য। এদের মধ্যে রয়েছে- সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়, এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং টেকনোক্র্যাট কোটায় ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছে।

এদিকে খুলনা বিভাগে সামগ্রীকভাবে খুব একটা ভাল না করলেও খুলনা জেলায় ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে বিএনপি। এর মধ্যে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৫ আসন থেকে নির্বাচিত আলি আসগর লবী আলোচনায় আছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ নেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল।