September 12, 2026, 3:45 pm
শিরোনাম:
দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম

খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

খুুলনা প্রতিনিধি,জাফর ইকবাল অপু।

ইতিহাসের অন্যতম স্বচ্ছ, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন আয়োজন: জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার
খুলনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামশেদ খোন্দকার। খুলনা জেলার পাঁচটি সংসদীয় আসনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, সুপরামর্শ ও অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি এক বিবৃতিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও আধা-সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, নির্বাচন বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিজ্ঞ বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাচন দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং সম্মানিত প্রার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের ফলেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি উল্লেখ করেন, “সকলের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিক সহযোগিতার কারণেই খুলনা জেলার নির্বাচন ইতিহাসের অন্যতম উৎসবমুখর, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন আয়োজনে পরিণত হয়েছে—যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি সম্মিলিত প্রয়াস, সমন্বিত নেতৃত্ব এবং দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। ফলে ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ, শৃঙ্খলা ও আস্থার প্রতিফলন।
তিনি এ মহৎ দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দানের জন্য মহান স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে খুলনা জেলার জনগণ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলের ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে—যা আগামী দিনে সুশাসন, ন্যায়ভিত্তিক প্রশাসন ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে অনুপ্রেরণা জোগাবে।
জাফর ইকবাল অপু
খুলনা প্রতিনিধি