September 13, 2026, 4:24 pm
শিরোনাম:
নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

খুলনা-০২ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল বিজয়ী

খুুলনা প্রতিনিধি,জাফর ইকবাল অপু।

খুলনা প্রতিনিধি,জাফর ইকবাল অপু : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০২ আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অকৃত্রিম ভালোবাসা এবং নিরলস সমর্থনে তিনি বিজয়ের মালা পরিধান করেন। বিজয়ের এ মাহেন্দ্রক্ষণে তিনি খুলনা-০২ আসনের সর্বস্তরের ভোটার, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিজয়-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি খুলনা-০২ এলাকার সর্বস্তরের জনগণের বিজয়। মানুষের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই রায়ে। আমি আপনাদের ভোট ও সমর্থনকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দুর্নীতি, বৈষম্য ও অবহেলার বিরুদ্ধে আপসহীন থেকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ খুলনা-০২ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”
নির্বাচনের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ছিল চোখে পড়ার মতো উপস্থিতি। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষ। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পরপরই এলাকায় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন নেতা-কর্মী ও সমর্থকরা। মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিজয়।
স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় জনগণ তাঁর প্রতি আস্থা প্রকাশ করেছেন।
বিজয়ের পর তিনি বলেন, “আমি দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। খুলনা-০২ হবে উন্নয়ন ও সম্প্রীতির মডেল আসন। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আমরা একসাথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবো।”
খুলনা-০২ আসনে তাঁর এই বিজয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কতটা সফল হন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র খুলনাবাসী