September 12, 2026, 3:44 pm
শিরোনাম:
দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা-অপপ্রচারেও থামেনি কার্যক্রম

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খুলনা প্রতিনিধি, জাফর ইকবাল অপু।

খুলনা প্রতিনিধি:খুলনায় শুরু হলো দেশের ক্রিকেট অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থা-র আয়োজনে অনুষ্ঠিত “৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ”-এর শুভ উদ্বোধন রবিবার সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে সম্পন্ন হয়।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বাগেরহাট ও মেহেরপুর জেলা দল মুখোমুখি হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্দা তোলে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় খুলনা জেলা স্টেডিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলফিকার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, জাকির হোসেন রিপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুনসহ অন্যান্য ক্রীড়া সংগঠকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা দেশের তৃণমূল ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখান থেকেই ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন লালন করে। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে এবারের চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন হবে।
আয়োজকরা জানান, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্দীপনা, প্রত্যাশা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খুলনায় শুরু হওয়া ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দেশের ক্রিকেটাঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এগিয়ে চলেছে।