September 13, 2026, 4:24 pm
শিরোনাম:
নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্ট্যাফ রিপোর্টার, মো:মোশারেফ হোসেন।

মোঃ মোশারেফ হোসেন
স্ট্যাফ রিপোর্টার্র,
ঐতিহ্য, শৃঙ্খলা ও সৃজনশীলতার মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে খুলনা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) দীপংকর দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন। পরে রঙিন বেলুন উড়িয়ে তিনি বিদ্যালয়ের ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী এবং খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মির্জা ফিরোজ হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বিদ্যালয়ের গৌরবময় ৬০ বছরের ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে আরও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর আহ্বায়ক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম। সার্বিক ক্রীড়া পরিচালনায় দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, বিক্তা রানী রায়, এস এম তৈয়মুর বেজা ও মোঃ সামছুর রহমান। অনুষ্ঠানের উপস্থাপনা ও কুচকাওয়াজ পরিচালনায় ছিলেন শিক্ষক মোস্তফা যুবাইর আলম ও শারাফুল ইসলাম।
বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় ও সমাপণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান এবং উপ-সচিব শেখ আমিনুল ইসলাম।
সমাপণী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, খান তানযীম আফরোজ, সাব্বির মাহমুদ জোয়াদ্দার, লিপি খাতুন, অভিষেক মজুমদার, মুক্তা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।