September 13, 2026, 4:24 pm
শিরোনাম:
নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার দিঘলিয়ার গাজীরহাটে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বেশি বাসযোগ্য করে তোলা হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খাদ্য সহায়তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম # নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ দিঘলিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেক আইডি, সম্মানহানির অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে নাম জড়ানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মো:মোশাররফ হোসেন

খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের ৬ষ্ঠতম সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শামসুল আরিফের সভাপতিত্বে এবং রিয়াজউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ ইমামুর রশিদ। বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুপিটার, ওস্তাদ হুমায়ুন কবির, ওস্তাদ আশীষ কুমার বড়ুয়া, এমদাদ, খালিদ ইমাম, আলী আকবর মিন্টু, রাশেদুল ইসলাম সানি, শফিকুল ইসলাম গুড্ডু, তমাল দোবে উচ্ছ্বাস, সোহেল ইসলাম, লিমন, জিয়াউর রহমান, হিমন, সুজয় আহমেদ, তিতাস, ফজলু, কবির হোসেন, নাসির উদ্দিন, মিরাজ, প্রবির, সৈকতসহ দেশের বিভিন্ন এলাকার স্বনামধন্য কবুতর পালক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ট্রফি বিতরণ করা হয়। সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কামরুল হাসান। তাকে “মিস্টার বাংলাদেশ” হিসেবে স্বীকৃতি দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবুতর শান্তির প্রতীক। কবুতর পালন ও কবুতর বাজির মাধ্যমে যুবসমাজ সুস্থ ও শান্তিপূর্ণ বিনোদন খুঁজে পায় এবং অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। তিনি সকলকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক কবুতর বাজির মাধ্যমে প্রাণবন্ত বিনোদনের আহ্বান