মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং
খুলনা ৫ ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আজগর লবির পক্ষে শিরোমণি ৭ নং ওয়ার্ডে সন্ধ্যা ৭ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।হাসিবুল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খুলনা ৫ ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আজগর লবির কন্যা মেহেরিনা আজগর রিনি, এ্যাড. ছন্ধ্যা, কাজী মিজানুর রহমান, শেখ রেজাউল হক, মোঃ জাহিদ হোসেন, কাজী মাহফুজ হোসেন, শেখ আল আমিন হোসেন, কাজী হাফিজ, ফকির গফফার, পায়রা বেগম, শেখ ইফতেখার আলম বাপ্পি, মঈন খান। বক্তরা এ সময় বলেন নারীদের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আলী আজগর লবিকে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে নারীদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।