October 28, 2026, 11:32 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

খুলনা–৩ ধানের শীষের প্রার্থী বকুলের নির্বাচনী প্রচারণায় শক্তিশালী বক্তব্যে মুখর কেসিসি ২ নং ওয়ার্ড পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার, মোঃ মোশারেফ হোসেন

  1. খুলনা–৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করতে কেন্দ্রীয় প্রচার সেলের আওতায় কেসিসি ২ নং ওয়ার্ড প্রচার কমিটির পরিচিতি সভা গতকাল সন্ধ্যা ৭টায় খুলনার ফুলবাড়ী গেটে অনুষ্ঠিত হয়। সভাটি নেতাকর্মীদের শক্তিশালী ও প্রত্যয়ী বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে।
    কেসিসি ২ নং ওয়ার্ড প্রচার কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব আরমান শিকদার সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। তিনি বলেন,
    “দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষই একমাত্র ভরসা। খুলনা–৩ আসনে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
    সভায় অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের প্রশ্নে ধানের শীষের বিকল্প নেই। তারা দৃঢ় কণ্ঠে জানান, কেসিসি ২ নং ওয়ার্ড থেকে শুরু করে পুরো খুলনা–৩ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করা হবে।
    সভায় উপস্থিত ছিলেন সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, রফিকুল ইসলাম রফিক, শাহাবুদ্দিন বুদ্ধি, আল মামুন জুয়েল, জামাল, আল মামুন খান, মিজানুর রহমান সোহেল, জামাল হোসেন, রসূল কাজী লিটন, আনিসুর রহমান পিন্টু, আখতার হোসেন, রেজাউল করিম, জহির উদ্দিন, সুমন ঢালী, নান্টু মুন্সি, কাসেম মুন্সি, ইব্রাহিম আদু, রাজু প্রমুখ।
    বক্তারা বলেন, “ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের সাহস।” সভা থেকে আগামী দিনে জোরালো প্রচারণা ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা