October 28, 2026, 1:51 pm
শিরোনাম:
নতুন রাস্তায় ইঞ্জিনিয়ারিং দোকানে চুরি! সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত গিলাতলায় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত, ঘাতক বাস পলাতক

নিরাপদ খুলনা গড়তে ধানের শীষে ভোট দিন: রকিবুল ইসলাম বকুল

হেড অফ মার্কেটিং,মোঃ মামুন মোল্লা।

 

মোঃ মামুন মোল্লা হেড অব মার্কেটিং

খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, খুলনার মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সোমবার সকালে নগরীর বৈকালী মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ ও বিশাল এক প্রচার মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির যৌথ উদ্যোগে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বৈকালী মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর মহসিন মোড়ে গিয়ে শেষ হয়।

রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেন যে, এক সময়ের শিল্প ও বাণিজ্যের প্রাণকেন্দ্র খুলনা বর্তমানে চরম অবহেলার শিকার। সাধারণ মানুষ আজ নিজ শহরেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে খুলনার হারানো গৌরব পুনরায় ফিরিয়ে আনা হবে এবং একটি আধুনিক ও নিরাপদ খুলনা গড়ে তোলা হবে।

প্রচারণা চলাকালীন বকুল সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন এখনো কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তবে সব ধরনের ভয়ভীতি ও বাধা-বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা ভোটের দিন পর্যন্ত মাঠ পাহারায় নিয়োজিত থাকে এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করে।

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, ধানের শীষ মূলত শান্তি, সমৃদ্ধি এবং সাধারণ মানুষের মুক্তির প্রতীক। এই প্রতীক জয়ী হওয়া মানেই হলো খুলনার সচেতন নাগরিক সমাজের জয়। তিনি আশ্বস্ত করেন, নির্বাচিত হওয়ার পর তিনি খুলনার উন্নয়ন কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন।

মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।